নীল পদ্ম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
ঈশ্বরদী :দুর্লভ এই নীল পদ্ম। এই নীল পদ্ম নিয়ে পৌরাণিক আমলে মুনি-ঋষিদের নানা অলৌকিক কর্মকাণ্ডের কাহিনী শোনা যায়। সুনিল গঙ্গোপাধ্যায়-এর শ্রেষ্ঠ ‘কেউ কথা রাখেনি’ কবিতায় প্রেমিকা বরুণকে পাবার জন্য প্রেমিক দুঃসাধ্য সাধন করে ১০৮টি নীল পদ্ম এনেছিল। হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ রামায়ণে রাম চন্দ্র দেবী দুর্গার পূজায় মহাসন্ধিক্ষণে ১০৮টি নীল পদ্ম অঞ্জলি দেয়ার সময় একটি কম পড়লে তখন নিজের চোখ তুলে দিতে উদ্যত হয়। এখানে একটি নীল পদ্মকে মহামূল্যবান চোখের সাথে তুলনা করা হয়। এই দুর্লভ নীল পদ্মের দেখা পাওয়া যায় কক্সবাজারে বৌদ্ধ মন্দিরে। কক্সবাজার থেকে নীল পদ্মের ছবি ক্যামেরাবন্দি করেছেন ইত্তেফাকের ঈশ্বরদী সংবাদদাতা স্বপন কুমার কুণ্ডু