ধন্যবাদ বাংলা একাডেমী ও সরকারকে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
এবারের গ্রন্থমেলা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি শুধুমাত্র প্রকাশকদের মেলা হবে। বাংলা একাডেমী কর্তৃপক্ষ তা করায় আমি তাদের ও বর্তমান সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারের গ্রন্থমেলায় মিজান পাবলিশার্স ৭৫টি নতুন বই প্রকাশ করেছে। এর মধ্যে নজরুলের ১৫০টি বাছাইকৃত গান সম্পাদনা খিলখিল কাজী, কবি নির্মলেন্দু গুণের স্বনির্বাচিত ১১৫টি কবিতা, গদ্য সমগ্র ৫, মোহনখানের অহর্নিশ ভালবাসে একজন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা- সম্পাদনা আসলাম সানী, মাহবুব চৌধুরীর ভূতের চিঠি, আনোয়ারা সৈয়দ হকের কলাম-২, ফাইজুস সালেহীনের প্রবন্ধ সংকলন ‘দখিনের জানালা’ উল্লেখযোগ্য।