একনেকে ঈশ্বরদীর স্থায়ী বাঁধ প্রকল্প অনুমোদন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
অবশেষে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে। পদ্মা নদীর ভাঙ্গন ঠেকাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একেনেক) সমপ্রতি অনুষ্ঠিত সভায় স্থায়ী বাঁধ নির্মাণের ২২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। শনিবার সকালে স্থানীয় জাতীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ইত্তেফাক সংবাদদাতার সাথে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে আলাপকালে জনগুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে খবর জানিয়েছেন। খুব শীঘ্রই সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর ভাঙ্গন কবলিত বাম দিকের তীর সংরক্ষণের জন্য কাজ শুরু হবে বলে তিনি জানান।