ফুলবাড়িতে বামাকের অভিষেক অনুষ্ঠান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাক) দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা কমিটির নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান গত রবিবার স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নওশাদ আলম মুন্নার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু ও পার্বতীপুর পৌরসভার মেয়র মিনহাজুল হক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামাকের পরিচালক জাহাঙ্গীর আলম, অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) হরিদাস মহন্ত, আবু ফরহাদ বাচ্চু, সহকারি অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত ৪১ সদস্যের কার্যকরি কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন।