সুনামগঞ্জের ছাতকে ১শ’ ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১শ’ ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক সপ্তাহ ধরে প্রার্থীরা ছাত্র-ছাত্রীদের বাসায় ও বিদ্যালয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও চকলেট বিতরণ কার্যক্রম চালায়। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রত্যেকটি বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমাপনী পরীক্ষার ফলাফল অনুযায়ী জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ছাতক পৌর শহরের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। বিদ্যালয়ের ৪শ’ ৮০জন ভোটারের মধ্যে ৩শ’ ৯৮জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৫ম শ্রেণির অভিজিত্ তরফদার সর্বোচ্চ ৩শ’ ৩৭ ভোট, ৫ম শ্রেণির নাদিরা ইসলাম মিম (১৩৭), ৪র্থ শ্রেণির মারজান আহমদ (২৬০), মাহমুদ হাসান আলেক (২৩২), আবুল ফাত্তাহ নবীন (২২৭) ও ৩য় শ্রেণির ফাতেমা কবির রাফা (২৭০), জান্নাতুল পৌষি (২৬১) ভোট পেয়ে স্টুডেন্টস কাউন্সিলর নির্বাচিত হয়। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার মেহরাজ আহমদ চৌধুরী ফাহিমা ও সহকারি নির্বাচন কমিশনার প্রমা রানী ঘোষ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। শহরের মণ্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯জন প্রার্থীর মধ্যে ৩য় শ্রেণির নওশিন ইসলাম নাবা ও হাবিবউল্লাহ মাহদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ৫ম শ্রেণির অর্পা ঘোষ (১০৩) ও আফসানা ইসলাম (১০৪), ৪র্থ শ্রেণির অনিক দাস (১৪১), জয়দ্বীপ রায় প্রতীক (৮০), ফুরকান আহমদ ফয়েজ (৬৯) ভোট পেয়ে বিজয়ী হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম। এখানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শৈলী তালুকদার অপি। নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগী ১৫ প্রার্থীর মধ্যে ৫ম শ্রেণীর আরিফ আহমদ, হাজেরাতুন কায়াল চৌধুরী মমোজাহান, নাফিসা তানজুম জ্যোতি, ৪র্থ শ্রেণির হাবিবা জামান অমি, জাকারিয়া মাহতারিন তালুকদার মৌরিন, ৩য় শ্রেণির ইকবাল আলম জিলানী, হাবিবুল আক্তার বিজয়ী হয়েছে।
দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে পঞ্চম শ্রেণির শারমিন বেগম, তাহমিনা বেগম, চতুর্থ শ্রেণির আবু ইশতিয়াক, পাবেল মিয়া, কানিজ সোনিয়া, তৃতীয় শ্রেণির টুম্পা তানিয়া, তোফায়েল আহমদ স্টুডেন্টস কাউন্সিলর নির্বাচিত হয়েছে।
