নবীনগর উপজেলার নিলখী গ্রামের এক রিকশাচালকের কিশোরী কন্যা ধর্ষণের শিকার হয়েছে। ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ইকবাল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে দিনভর তাকে ধর্ষণ করে। এসময় তার সহযোগীরা ধর্ষণের দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করে। গতকাল সোমবার পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে ।
এ ঘটনায় কিশোরী বাদি হয়ে রবিবার রাতে নবীনগর থানায় মামলা দায়ের করে। মামলায় ধর্ষক ও সাবেক ইউপি মেম্বার আলী আহম্মেদের ছেলে তারেকসহ তার সহযোগী রাসেল, আলম ও কাজল মিয়াকে আসামি করা হয়।
