মাদারীপুর হাসপাতালে দশ চিকিত্সকের পদ শূন্য

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
মাদারীপুর সদর হাসপাতালে কনসালটেন্টসহ চিকিত্সকের ১০টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। চিকিত্সকের পদগুলো বিশেষ করে কনসালটেন্টের পদগুলো শূন্য থাকায় এলাকাবাসি সুচিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা সদরের একমাত্র সরকারি হাসপাতালটিতে বর্তমানে সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, সার্জারি ও কার্ডিওলজির ৩টি পদ শূন্য। জুনিয়র কনসালটেন্ট চক্ষু ও ইএনটির ২টি পদ, আবাসিক মেডিক্যাল অফিসারের একটি পদ এবং ইমারজেন্সি মেডিক্যাল অফিসারের ২টি পদ, হোমিওপ্যাথি এমওসহ মেডিক্যাল অফিসারের ২পি পদ বর্তমানে শূন্য রয়েছে।