কোটালীপাড়ায় রাজীব হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফেইসবুক ব্লগার রাজীব হায়দার হত্যার বিচার ও রাজাকারদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গত রবিবার সকালে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। সভায় উপজেলা প্রজন্ম লীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বুলবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক এস এম ইস্রাফিল, ছাত্রলীগ আহবায়ক বাবুল হাজরা, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মন্নু, ছাত্রলীগ নেতা হায়দার হাজরা ও মেহেদী হাসান মুন বক্তব্য রাখেন। অপরদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের ঘোষিত কর্মসূচির সংগে একাত্মতা ঘোষণা করে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই সংগে সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।