ক্যাম্পাস আলোচিত যারা

অন্যের বিপদে এগিয়ে যাই: তানিম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৯
হলে ককটেল পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ আমির আলী হলে ক্যামেরা নিয়ে ছুটে যায় হাসান ইলিয়াছ তানিম। সঙ্গে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত বেশ কয়েকজন গোয়েন্দা পুলিশের সদস্যকে। সবার সাথে কথা বলে যখন তিনি ককটেলগুলোর ছবি নিচ্ছিলেন ঠিক তখনই পাশ থেকে বেশ ক’জন ছাত্র তাকে মারার জন্য তেরে আসেন। তিনি তাদের প্রতিবাদ করলে ঐ ছাত্ররা নিজেদেরকে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সদস্য দাবি করে সাংবাদিককে ছবি না তুলে স্থান ত্যাগ করতে বলেন। তার পরেও ছবি তুলতে গেলে ঐ ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য তাকে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে। তিনি মনে করেন সমাজের নানা প্রকার অসঙ্গতি কখনও একা সমাধা করা যাবে না। তাই তিনি ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর থেকেই খুঁজতে থাকেন মানবাধিকার সংগঠনের। পেয়েও যান দ্বিতীয় বর্ষে। তার কথা শুনে, কাজের উত্সাহ দেখে এবং অন্যায়ের প্রতি সোচ্ছার এক সাহসী পুরুষকে নিয়ে নেন মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এ। মনের আনন্দে সবাইকে পাশে নিয়ে শুরু করেন রাজশাহীতে মানবাধিকার কাজ। অন্যের কোন সমস্যা দেখলেই তাকে নিয়ে ভাবতে থাকেন তিনি। সাধ্য মতো এগিয়ে যান সামনে।