নিরব অভিনীত ‘গেম’ ছবির একটি আইটেম সংয়ে পারফর্ম করছেন আইরিন—এমনটাই হঠাত্ শোনা যাচ্ছিল চলচ্চিত্রপাড়ায়। পরবর্তীতে জানা যায়, এই আইটেম সংয়ে আইরিনের কাজ করার কথা থাকলেও করা হচ্ছে না। এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘আসলে হাতে বেশ কিছু ছবি থাকায় খানিকটা ব্যস্ত সময় কাটছে, আর আইটেম সংটির জন্য পরবর্তীতে তারা আমাকে যেই গল্প শোনায় তা আমার ঠিক মনমতো হয়নি বলেই কাজটি করা হয়নি।’ উল্লেখ্য, আইরিন এখন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘সেই তুমি’, ‘এ কেমন প্রেমের গল্প’ ও ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’ চলচ্চিত্রে অভিনয় করছেন।
