‘রূপ কথা’তে রুহি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৮
আজ রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে সৌন্দর্যচর্চার অনুষ্ঠান ‘রূপ কথা’। বিউটি পার্লারে না গিয়ে বাসায় নিজেরাই কীভাবে রূপ ও সৌন্দর্য সুরক্ষা করতে পারবেন, সেটাই তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। সেই সাথে কৃত্রিম প্রসাধনীর বাইরে ভেষজ ও প্রাকৃতিক উপাদানে সৌন্দর্যচর্চার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতি পর্বে একজন তারকা অতিথি নিজের সৌন্দর্যচর্চার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় মডেল রুহি।