ফো কা স

৫ বছর পর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৯
দীর্ঘ প্রায় ৫ বছর পর আদনান সামী তার নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। আর আদনান সামীর আগের সলো অ্যালবামের মিউজিক ভিডিওর সাথে এবারের সলো অ্যালবামের মিউজিক ভিডিও মেলালে তাতে দেখা যাবে বিস্তর ফারাক। কারণ নিজের ওজন পাল্টে এক অবিশ্বাস্য অবস্থানে নিয়ে এসেছেন বেশ ক’বছর ধরে। সামীর এবারের অ্যালবামের নাম ‘প্রেস প্লে’। আর এতে মডেল হিসেবে থাকছে প্রিয়াংকা চোপড়া, দিপীকা পাড়ুকোনসহ বলিউডের সেরা মডেলরা। এ ছাড়াও কমেডি সার্কাসের বেশ ক’জন পারফর্মারও মডেল হিসেবে থাকবেন বলে জানা যায়। খুব শিগগিরই আদনান সামীর এই ভিডিওগুলো স্যাটেলাইট চ্যানেলগুলোতে দেখা যাবে।