ভিডিও অ্যালবাম নিয়ে আনিসা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১০
এ প্রজন্মের উঠতি কণ্ঠশিল্পী আনিসা নিজের ক্যারিয়ার ও গান নিয়ে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। লেজার ভিশন থেকে তার প্রথম একক শহুরে শ্রোতাদের মাঝে তার শিল্পী পরিচয়ের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। এর মাঝে কলকাতা থেকে প্রকাশিত দুটি অ্যালবামেও গান করেছেন। সর্বশেষ আনিসার তৈরি বিভিন্ন অ্যালবামের মিউজিক ভিডিও নিয়ে একটি গোটা ভিডিও অ্যালবাম বাজারে প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে আনিসা বলেন, ‘একটি দুটি করে বেশ কটি মিউজিক ভিডিও জমা হওয়ায় অবশেষে লেজার ভিশন থেকেই আমাকে জানালো যে তারা এই গানগুলো দিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও অ্যালবাম করতে চায়। তাই রাজি হয়ে গেলাম। আর এখন তো মিউজিক ভিডিওর সময়। স্যাটেলাইট চ্যানেলে আমার এ গানগুলো দেখানোর পর অনেকেই ভিডিওগুলো নিজের সংগ্রহে রাখতে চেয়েছে। সেই তাগিদ থেকেই এই ভিডিও অ্যালবামটি করা। আমি খুব লাকি যে অনেক সাড়া পাচ্ছি।’