বাগেরহাটে এক কোচিং মাস্টার কর্তৃক এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহূত ছাত্রীর পিতা কোচিং মাস্টার ও তার এক সহযোগীকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, এ ঘটনা বাড়িতে জানালে পরিবারের লোকজন ছাত্রীকে ঝিনাইদহের শৈলকুপা এলাকায় বিয়ে দেয়। পরে উক্ত ছাত্রী পিতার বাড়িতে বেড়াতে এসে বুধবার সকালে স্বামীকে নিয়ে খাঞ্জেলী দরগাহ ও ষাটগম্বুজ মসজিদ দেখতে যায়। এ সময়ে ষাটগম্বুজ এলাকায় পৌঁছালে ওই শিক্ষক ও তার সহযোগী শানুসহ আরো ২ জন ভয়ভীতি দেখিয়ে জোর করে ছাত্রীটিকে মটর সাইকেলে তুলে নিয়ে পালিয়ে যায়।
