কাঠালিয়ায় বৃত্তি প্রদান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৭
কাঠালিয়ার শৌলজালিয়া হক্কোননূরী দরবার শরীফের পীর বযলুর রহমানের নামে মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান গত রোববার অনুষ্ঠিত হয়। শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট আবদুর রহমান নান্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার। বিশেষ অতিথি ছিলেন বেতাগী পৌর মেয়র মো.আলতাফ হোসেন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন। বক্তব্য রাখেন দরবার শরীফের পীর ও ট্রাস্ট সভাপতি আলহাজ্ব মঞ্জিল মোরশেদ, প্রধান শিক্ষক মো. সাবিরুল আলম, প্রধান শিক্ষক মো,হাবিবুর রহমান, বৃত্তি স্পন্সর যুক্তরাষ্ট্রপ্রবাসী তাহিরীনা স্বেরীন,কায়কোবাদ মিলন, শিক্ষক আসাদুজ্জামান ও আইনুল হক প্রমুখ। ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় ৬ জনকে পুরস্কার দেয়া হয়।