সীতাকুন্ড ইকোপার্কে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাড়ে ৪শ’ একর বনভূমি পুড়ে গেছে। চলতি মাসে প্রথমদিকে এ বনভূমিতে আগুন লেগে প্রায় এক একর বনভূমি পুড়ে গিয়েছিলো। গত শনিবার ফটিকছড়ির একটি পাহাড়ে আগুন লাগার পর আগুন ছড়িয়ে পড়ে সীতাকুন্ড ইকোপার্ক পর্যন্ত। রবিবার থেকে বাড়বকুন্ডের এসকেএম জুটমিল এলাকা হয়ে আগুন সীতাকুন্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের সুপ্তধারার পাশের পাহাড়ে পার্ক সীমানায় এসে সোমবার রাত পর্যন্ত কমপক্ষে সাড়ে ৪শ’ একর বনভূমি পুড়ে ছাই হয়ে যায়। ইকোপার্ক রেঞ্জের একটি সূত্র জানায়, আগুনে ৫/৬শ’ একর বনভূমি পুড়ে গেলেও দুর্গম পাহাড়ে গিয়ে আগুন নেভানোর উপায় না থাকায় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিতে পারেননি।
