আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এইচআর কার্নিভাল-২০১৩ মঙ্গলবার ইউনিভার্সিটির বনানীস্থ মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিনে ছিল শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা ও রম্য বিতর্ক অনুষ্ঠান।
গতকাল সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কারমেন জেড লামাগনা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। ভিসি বলেন, এ ধরনের উত্সব সকলের জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে তোলে। পরে একটি বর্ণাঢ্য রালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
প্রথম দিনের অনুষ্ঠানে ‘এপ্লিকেশন অব ইন্টারন্যাশনাল নলেজ এ্যান্ড এডুকেশন ইন বাংলাদেশি কনটেন্ট‘ বিষয়ের ওপর বক্তব্য রাখেন সিটিসেলের ডিজিএম মোহাম্মদ নজরুল ইসলাম, তৌফিকা ইরফান। বিকালে ‘এভরিডে হেলথ এ্যান্ড বিউটিফিকেশন’ বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় রম্য বিতর্ক ‘ হাজব্যান্ড অর ওয়াইফ-হু ইজ কনট্রিবিউটিং মোর ইন কনজুগ্যাল ব্লিজ।
আজ দ্বিতীয় দিনে ‘আইইএলটিএস’ বিষয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসাবে থাকবেন ইরফান হক। এছাড়া ‘প্রফেশনাল ও প্রফেসনাল গ্রুমিং’ বিষয়ক কর্মশালায় অতিথি হিসাবে থাকবেন মোহাম্মদ তারেক। ‘জানিং ফরম একাডেমিয়া টু প্রফেসনস-ব্রিজিং দ্যা গ্যাপ’ বিষয়ের ওপর আলোচনায় অংশ নেবেন সায়েদা ইয়াসমিন রহমান। রাতে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রেস পার্টনার দৈনিক ইত্তেফাক। রেডিও পার্টনার ঢাকা এফএম ৯০.৪, টেলিভিশন পার্টনার এটিএন নিউজ।
