মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একাডেমীর আয়োজনে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে একক গান পরিবেশন করবেন শিল্পী—শাহীন সামাদ, আব্দুল জব্বার, রফিকুল আলম, শেখ জমির উদ্দিন, মামুন জাহিদ খান, এস এম মেজবাহ উদ্দিন, সালমা চৌধুরী ও শিবু রায়। দলীয় গান-নজরুল সংগীত শিল্পী পরিষদ, রবীন্দ্র শিল্পী সম্মিলন পরিষদ, রনতা শিল্পী গোষ্ঠী, গণ সংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপার্টরি গ্রুপের শিল্পীবৃন্দ।
