জিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত বিশেষ নাটক ‘ভাষাবৃত্তে’ প্রচার হবে আজ রাত ৯টায় জিটিভিতে। কাওনাইন সৌরভের রচনা ও কমল চাকমার প্রযোজনায় বিশেষ এই নাটকে অভিনয় করেছেন—তৌকীর আহমেদ, অপর্ণা, রোকেয়া প্রাচী, শিশু শিল্পী সারিকা প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—মানবী ছোট থেকেই তার খাবার সময়, বিজ্ঞাপন দেখার অভ্যাস তৈরি হয়। ধীরে ধীরে কার্টুন, গেমস এবং হিন্দি ছবির গান তার সঙ্গী হতে থাকে। আর যেটা ভালো লাগে সেটা বারবার দেখে। টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপনগুলো তার চাওয়া মাফিক প্রচার হয় না, তাই সে কান্নাকাটি করে। এভাবেই এগিয়ে যায় নাটকটি।
