একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এশিয়ান টিভিতে প্রচার হবে কিছু বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে সন্ধ্যা ৭টায় প্রচার হবে কবিতা বিষয়ক আলাপচারিতার অনুষ্ঠান ‘২১ মানেই তারুণ্য ফিরে আসছে’। উপস্থাপনায় সাংবাদিক ও আবৃত্তি শিল্পী ইকবাল খোরশেদ। অংশ নিয়েছেন কবি নির্মলেন্দু গুণ এবং আবৃত্তিশিল্পী মাহমুদা আখতার। রাত ১০টায় থাকছে সরাসরি একুশের গানের অনুষ্ঠান ‘চেতনার গান’। এতে গান পরিবেশন করবেন রুমানা ইসলাম। উপস্থাপনা করবেন লিজা। রাত ৮টা ৪৫ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘সেকেন্ড ইনিংস’-এর একুশের বিশেষ পর্ব। ইদ্রিস হায়দারের রচনা এবং পরিচালনায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, মৌসুমী হামিদ প্রমুখ।
