প্রভাত ফেরি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৮
আজ রাত ৮টা ১০ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘প্রভাত ফেরি’। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, আজিজুল হাকিম, মোনালিসা, ডলি জহুর, এস এম মহসিন, মাহবুব মুকুল প্রমুখ। ‘প্রভাতফেরি’ নাটকটি ৫২’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে। নাটকের গল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোকা নামের এক ছাত্রের মায়ের প্রতি, মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ এবং মাতৃভাষা প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ এক সংগ্রামীর চিত্র তুলে ধরা হয়েছে।