কাতার ওপেনের ফাইনালে হারিয়েছেন র্যাংকিংয়ের শীর্ষে থাকা সেরেনা উইলিয়ামসকে। তবে, দুবাই ডব্লি¬উটিএ ওপেন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বেলারুশের টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। কারণ, পায়ের ইনজুরি। আর এর ফলে চলতি সপ্তাহে বিশ্ব টেনিস র্যাংকিংয়ের শীর্ষ স্থানটি ধরে রাখার দারুণ এক পথ খোলা থাকলো সেরেনা উইলিয়ামসের সামনে।
কাতার ওপেনের শিরোপা জিতলেও সেরেনার কাছে র্যাংকিংয়ের শীর্ষস্থানটি হারিয়েছেন আজারেঙ্কা। সেই হতাশার সাথে দুবাই ওপেনে না খেলার হতাশা মিলিয়ে অনেকটাই মুষড়ে পড়া আজারেঙ্কা বলেন, ‘আমি সত্যিই হতাশ। কিন্তু ইনজুরির উপর কোন কথা নেই। শরীর কি চায় সেটা আমাকে শুনতেই হবে। দুবাই ওপেন জিততে পারলে পুনরায় শীর্ষস্থানটি ফিরে পাবার সম্ভাবনা ছিল আজারেঙ্কার সামনে। আর তাই আগামী মাসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের আগে অন্তত সেরেনা বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবেই থাকবেন এতে কোন সন্দেহ নেই।’ - বাসস
