ওয়ার্ল্ড হকি লিগ

চীনকে হারালো বাংলাদেশ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১০
দিল্লীতে ওয়ার্ল্ড হকি লিগে চমকে দিয়েছে বাংলাদেশ। চীনের বিরুদ্ধে অপ্রত্যাশিত জয় পেয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। গতকাল দিল্লীর ধ্যানচাঁদ স্টেডিয়ামে বাংলাদেশ ৩-২ গোলে হারিয়েছে শক্তিধর দেশ চীনকে। গোল করেছেন মামুনুর রহমান চয়ন, মইনুল ইসলাম কৌশিক এবং মিমো। ৯৩ সালে জাপানে বাংলাদেশ ১-০ গোলে চীনকে শেষবার হারিয়েছিল। গতকাল জয়ের ফলে বাংলাদেশ তৃতীয় রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে। যদিও বাংলাদেশ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৫-২ গোলে হেরেছিল। আজ ওমানের বিরুদ্ধে ম্যাচ বাংলাদেশের।