সোনারগাঁও সংবাদদাতা \ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বই মেলা উদ্বোধন করা হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের ‘জলে জ্যোত্স্নায় এই অবেলায়’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।