ফরমালিন রুখতে বাজারে মানিকগঞ্জের প্রশাসন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
মানিকগঞ্জকে ফরমালিনমুক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে ফরমালিন পরীক্ষা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মো. মাসুদ করিমের নেতৃত্বে মানিকগঞ্জের বিভিন্ন ফলের দোকান ও মাছের বাজারে ফরমালিন পরীক্ষা করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সুদেব সাহা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলাকে আনুষ্ঠানিকভাবে ফরমালিনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ব্যবসায়ীদের আগাম সতর্ক করতেই এই অভিযান চালাচ্ছে প্রশাসন।