মির্জাপুর বাইমহাটি প্রাইমারি স্কুল ১০ বছর ধরে জেলায় শ্রেষ্ঠ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
সৃজনশীল ও বিনোদনমূলক শিক্ষাদানের মাধ্যমে গত ১০ বছরে জেলার শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে উপজেলার ২৩নং বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় । ২০১২ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে ৫৯ জনই জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছে। বিগত বছরে এই বিদ্যালয়ে ৫ম শ্রেণির ভালো ফলাফলের জন্য ২০০২ সালে জাতিসংঘের একদল সাংবাদিক ঐ বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষার গুণগত মান দেখে বিদেশের কয়েকটি পত্রিকায় রিপোর্ট প্রকাশ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম ২০০৯ সালে জেলার আলোর দিশারী শিক্ষিকা হিসাবে সম্মাননায় ভূষিত হন। এছাড়া গত রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এস এম মিয়াজ উদ্দিন বিদ্যালয়টি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চোধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু,ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. একাব্বর হোসেন বলেন, টাঙ্গাইল জেলার মধ্যে মির্জাপুর বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যাপিঠ।