লালমনিরহাট হাই স্কুলে পুনর্মিলনী শুক্রবার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
১৯১৮ সালে প্রতিষ্ঠিত লালমনিরহাট সরকারি হাই স্কুলের (মডেল হাই স্কুল) প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী কাল শুক্রবার। সকালে স্কুল চত্বরে প্রাক্তন ছাত্রদের মিলন মেলা বসবে। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় এক হাজার ছাত্র অংশগ্রহণ করবেন বলে আয়োজক কর্তৃপক্ষ জানান। আনন্দঘন পরিবেশে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ শহর প্রদক্ষিণ, সকাল ১১টায় খেলাধুলা, দুপুর ২.৩০ মিনিটে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।