৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মতলব উত্তর উপজেলায় এবছর ৩৩জন টেলেন্টপুল এবং ৭১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এ পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলার ৪০টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চরকালিয়া উচ্চ বিদ্যালয় সর্বাধিক ১০টি টেলেন্টপুলে বৃত্তি পেয়ে মেধাতালিকায় এগিয়ে। স্কুলটি ১০টি টেলেন্টপুল ও ১২টি সাধারণ গ্রেডে মিলিয়ে মোট ২২টি বৃত্তি লাভ করে। অন্যদিকে, ৮টি টেলেন্ট ১৮টি সাধারণ গ্রেডের মোট ২৬টি বৃত্তি নিয়ে সর্বাধিক বৃত্তির সংখ্যায় নাউরী আহমাদিয়া উচ্চ বিদ্যালয় এগিয়ে। এছাড়াও টেলেন্টপুল সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া স্কুলগুলোর মধ্যে দি কার্টার একাডেমী টেলেন্টপুলে ৭টি এবং সাধারণ গ্রেডে ৯টি, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১টি, সাধারণ গ্রেডে ৭টি, নাওভাঙ্গা-জয়পুর উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ২টি সাধারণ গ্রেডে ৩টি, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ২টি সাধারণ গ্রেডে ২টি, হাজী মইন উদ্দিন উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১টি সাধারণ গ্রেডে ১টি, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১টি সাধারণ গ্রেডে ১টি, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১টি।
