অমর একুশের অনুষ্ঠানমালা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
অমর একুশে উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নানা অনুষ্ঠানমালা আজ বৃহস্পতিবার। ছায়ানট ঃ অমর ভাষা শহীদ দিবস স্মরণে গান ও তথ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৭টায়, ছায়ানট মিলনায়তন। নজরুল একাডেমী ঃ তিন দিনব্যাপী নজরুল সংগীত সন্ধ্যা, সন্ধ্যা ৬টায়, নজরুল একাডেমী ভবন, মগবাজার। সংগীত বিভাগ ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের গানের আয়োজন করেছে টিএসসি মিলনায়তনে। শিশু একাডেমী ঃ কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন, বিকাল ৫টায়, শিশু একাডেমী ভবন। বাংলা একাডেমী ঃ আলোচনা ও সংগীতানুষ্ঠান, বিকাল ৩টায়, বাংলা একাডেমী প্রাঙ্গণ। দেশ ও দশ সংগঠন ঃ দেশ ও দশ সংগঠনটি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে রক্তদান ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে, সকাল ১১টায়, গাউসুল আজম সুপার মার্কেট প্রাঙ্গণ। আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র ঃ আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে বিকাল ৩টায়। গুলশান নিকেতন রিক্রিয়েশন সোসাইটি ঃ গুলশান নিকেতন রিক্রিয়েশন সোসাইটির আলোচনাসভা, বিকাল ৫টায়, ক্লাব প্রাঙ্গণ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ঃ আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, বিকাল ৩টা, কলেজ প্রাঙ্গণ। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ঃ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৭টায় শহীদ মিনার । বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি ঃ আলোচনাসভা, দুপুর ১২টায়, কল্যাণপুর।