শিক্ষা সংক্রান্ত ৫-দফা দাবি বাস্তবায়নসহ ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও জাতীয় অস্তিত্ব রক্ষায় কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ গত মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সরকারি কলেজের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে এসে এক বিক্ষোভ সমাবেশ করে। খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক আপ্রুসি মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ ীয় সভাপতি কনিকা দেওয়ান ও খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সহসাধারণ সম্পাদক প্রসেনজিত্ ত্রিপুরা। সমাবেশ শেষে আবারো মিছিলটি কলেজের দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার দীর্ঘদিন ধরে সকল জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার কথা বলে আসলেও আমরা এখনো সেই সুযোগ পাইনি। অপরদিকে জাতিসত্তাসমূহকে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাঙ্গালি বানিয়ে সরকার তার ফ্যাসিস্ট পরিচয় দিয়েছেন।
