অনেকে সপ্তাহে ৩টির বেশি ডিম খান না। আর যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, উচ্চ রক্তচাপ এবং হার্টে নানা সমস্যা আছে তাদের জন্য ডিম খাওয়ার ক্ষেত্রে খানিকটা বাধা রয়েছে। সমপ্রতি ব্রিটিশ নিউট্রিশন বুলেটিন-এ বলা হয়েছে, প্রতিদিন একজন সুস্থ লোকের ক্ষেত্রে একটা ডিম খাওয়া হূদরোগ বা কোলেস্টেরলের জন্য ঝুঁকিপূর্ণ-এসব তথ্য বিজ্ঞানভিত্তিক নয়। ডিমকে বলা হয় পুষ্টিকর খাবার যাতে রয়েছে ১৭টি বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ লবণ ও ওমেগা-৩ ফ্যাটি এসিড, ফলেট ও ভিটামিন ই। তবে ফুড নিউট্রিশন অস্ট্রেলিয়া-এর পরিচালক পুষ্টিবিদ শ্যারন ন্যাটোলি-এর মতে, ডিমের নানা উপাদান করোনারি হূদরোগ প্রতিরোধে সহায়ক। প্রতিদিন একটি ডিম আহার চোখের জন্য ভালো এবং এটা অন্ধত্ব ও দৃষ্টিশক্তি ক্ষয়ে যাওয়া রোধ করে। তবে অনেক গবেষক মনে করেন, সপ্তাহে ২টির বেশি সম্পূর্ণ ডিম খাওয়া উচিত নয়। তবে অনেক গবেষক মনে করেন, ডিমের কুসুম বেশি খাওয়া ক্ষতিকর। একটি ডিমে ১৮৫ থেকে ২১৫ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। ডিমের সাদা অংশে কোন চর্বি থাকে না। তবে প্রতি ১০০ গ্রাম ১টি সিদ্ধ ডিমে ৪২৫ মিলিগ্রাম, ডিম অমলেট-এ ৪১০ মিলিগ্রাম এবং ডিম পোচ ডিম ভাজাতে ৪৮০ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে।
