রাজধানীর জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলালিংকের বিক্রয় কর্মী নূরে আলম গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করেছে।
পুলিশ জানায়, নূরে আলম শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার বাংলালিংকের বিক্রয় কর্মী। বুধবার দুপুরে জুরাইনের ঋষিপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় ৪/৫ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এ সময় তারা তার বুকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
