কুমিল্লায় উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদের ১০ দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি থেকে এই প্রশিক্ষণে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুরের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে গতকাল বুধবার কুমিল্লাস্থ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কয়ার ফার্মার আঞ্চলিক প্রধান মুজিবুর রহমান, ফিল্ড ট্রেইনার কোহিনুর আক্তার ও মুক্তা মার্গারেট রোজারিও।
