চলছে মোনালিসার কর্ম বিরতি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৪
এ সময়ের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা গত ১২.১২.১২ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সপ্তাহখানেক আগেই মোনালিসা মিডিয়া থেকে এক ধরনের বিরতি নেন। আর সেই বিরতি চলছে এখনও। নিজের নতুন জীবন ও সংসার গোছানো নিয়ে একেবারেই ব্যক্তিগত সময় কাটাচ্ছেন মোনালিসা। জানা গেছে আপাতত কোনো নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনের কোনো কাজেই চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। এমনকি অনেকের সঙ্গে যোগাযোগের মাধ্যমটিও বন্ধ করে রেখেছেন। তবে কবে নাগাদ এই বিরতির সমাপ্ত ঘটিয়ে আবার ফিরবেন মিডিয়ার এই ব্যস্ততম জীবনে এ বিষয়ে এখনও জানা যায়নি।