সাহারা-জায়েদ প্রথমবার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৪
প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা সাহারা। শাবনূরসহ আরও অনেকের সঙ্গেই জুটি হয়ে জায়েদ খান বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করছেন। সেই ধারাবাহিকতায় রাজু আহমেদ পরিচালিত ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রে সাহারার সঙ্গে জুটি বেঁধেছেন জায়েদ খান। এফডিসিতে এখন সকাল-সন্ধ্যা এই ছবিটির শুটিং হচ্ছে। জায়েদ খান বলেন, ‘এখন অনেকগুলো চলচ্চিত্রেই কাজ করছি আমি। আরও অনেকগুলো ফিল্মের অফারও আছে। চেষ্টা করছি প্রতিটি কাজেই সময়ের সাথে ফিল্মের মানটা ধরে রেখে কাজ করার। সাহারা একজন গুণী অভিনেত্রী। সে দীর্ঘদিন ধরেই ফিল্মে কাজ করছে। এর পাশাপাশি ছবিটির পরিচালকও একজন সফল পরিচালক। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ক’দিন ধরেই কাজ করছি। খুব শীঘ্রই এই ছবিটির কাজ শেষ হয়ে যাবে। আশা করছি, আমাদের দেশের চলচ্চিত্র দর্শকদের জন্য কিছু ভালো মানের চলচ্চিত্র উপহার দিতে পারব। সেই উদ্দেশ্যেই কাজ করে চলছি।’