বাংলা গানের আড্ডায়...

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৫
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হলো বাংলা গানের উত্সব। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই আয়োজনে অধিকাংশই ছিলেন কলকাতা কেন্দ্রীক শিল্পী সাথে বাংলাদেশ থেকেও কিছু শিল্পী অংশগ্রহই করেন। অংশগ্রহইকারী শিল্পীদের ভেতরে ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, শারমিন সাথী ময়না, বুলবুল ইসলাম। সেই উত্সবেরই এক ফাঁকে দুই বাংলার শিল্পীদের দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল। ছবিতে আয়োজকদের পাশে শিল্পী শ্রীকান্ত আচার্য, ফাহমিদা নবী, শারমিন সাথী ময়না, লুভা নাহিদ চৌধুরী, বুলবুল ইসলামসহ অনুষ্ঠানে অংশ নেওয়া যন্ত্রশিল্পীদের দেখা যাচ্ছে।