জন্মদিন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৫
গাজী মাজহারুল ইসলাম :এ দেশের অন্যতম চলচ্চিত্র নির্মাতা। চলচ্চিত্র নির্মাণের চেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন একজন গীতিকার হিসেবে। বাংলা চলচ্চিত্রের অসংখ্য গান তার লেখা। বলা যেতে পারে তিনি একা যত গান লিখেছেন পুরো বিশ্বে অন্য কেউ হয়তো এত গান লিখেন নি। তার অসংখ্য গানের কথায় কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, অ্যান্ড্রু কিশোরের মতো উপমহাদেশখ্যাত কিংবদন্তিরা। আজ এই গুণী নির্মাতা ও গীতিকারের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।