প্যারিসে শহীদ মিনার উদ্বোধন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৬
বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো কর্তৃক শহীদ মিনার উদ্বোধন ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ হতে উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট লোকসংগীতশিল্পী আবু বকর সিদ্দিক ও কাননবালা সরকার। উল্লেখ্য, স্থানীয় ফ্রান্সের উদীচী শিল্পীগোষ্ঠীও সংগীত পরিবেশনা করেন। ফ্রান্স প্রবাসী বাংলা কমিউনিটি ও ফ্রান্সের সংস্কৃতি প্রেমী সাধারণ মানুষের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ব্যাপক উত্সাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সকালে শিল্পীদ্বয় প্যারিসের উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দর ত্যাগ করেছেন।