অল টাইম দৌড়ের উপর

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৬
এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অল টাইম দৌড়ের উপর’। আদনান আল রাজীব পরিচালিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন- তওসিফ মাহবুব, মিশু সাব্বির, অ্যালেন শুভ্র গোমেজ, শবনম ফারিয়া, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, ফারুক আহমেদ, মিতা চৌধুরী, কাজী অপু, টাইগার রবি, সাফা, রাহাত, কাশফিয়া প্রমুখ। তিন বন্ধু ইমরান, জিসান এবং আমজাদ ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে। তিন জনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সারাদিন তিনজনের মধ্যে নানা বিষয়ে লেগে থাকলেও দিন শেষে একে অপরকে ছাড়া তাদের চলে না। বিশেষত জিসান আর আমজাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে বিশ্বযুদ্ধ লেগে যায়, যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকাটা ইমরানকেই পালন করতে হয়।