এবারের মেলা এখনো জমে উঠেনি। শাহবাগের আন্দোলন, হরতাল, বৃষ্টিই এর প্রধান কারণ বলে মনে করেন প্রকাশক ও লেখকেরা। তবে শাহবাগের আন্দোলনকে প্রায় সকল প্রকাশকই সমর্থন দিচ্ছেন এবং তাঁদের ধারণা, শাহবাগে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা অনেক মেধাবী। তারা সঠিক সময় সঠিক কাজই করে। যাঁরা বই কেনার, তাঁরা ঠিকই মেলায় চলে আসবে বলে মনে করেন প্রকাশকেরা। বিভিন্ন প্রকাশকের সাথে কথা বলে জানা যায়, এখনো পর্যন্ত বেচাকেনার শীর্ষে রয়েছে হুমায়ূনের বই। তবে পাঠকেরা এখন অনেক বেশি সচেতন বলেও মনে করেন নতুন প্রজন্মের লেখকেরা। পাঠক এখন নামের ওপর বই কেনেন না এবং কারও কথায়ও বই কেনেন না; তাঁদের চাহিদা, রুচির ওপর বই কিনছেন। এবং সব বইই সমান তালে যাচ্ছে। অন্যদিকে আবারও বইমেলার বাইরে পাইরেটেড বই ও বাহারি জিনিসপত্র নিয়ে হকারদের উত্পাত বেড়েই চলছে। এ ব্যাপারে বাংলা একাডেমীর দৃষ্টি আর্কষণ করা হলে জানানো হয়—এসব তাদের এখতিয়ারের বাইরে। এর পরও প্রতিদিনই আসছে নানা রকম বই। পাঠকেরাও বেছে নিচ্ছেন প্রিয় লেখকের নতুন বই, পাশাপাশি নতুন লেখকের বইও আগ্রহ নিয়ে কিনছেন তাঁরা। মেলার তৃতীয় সপ্তাহে নতুন আসা উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ,গবেষণা, ভ্রমণ, স্মৃতিকথা, শিশু-কিশোর সাহিত্যসহ সকল বই থেকে নির্বাচিত কিছু গ্রন্থের নাম দেওয়া হলো। গ্রন্থনা:আজহারুল হক ফরাজী
উপন্যাস
দেয়াল—হুমায়ূন আহমেদ, অন্যপ্রকাশ
মর্গের নীল পাখি—সেলিনা হোসেন, অক্ষর প্রকাশনী
দিনরাত্রিগুলি—সৈয়দ মনজুরুল ইসলাম, প্রথমা প্রকাশন
শ্রাবণ জ্যোত্স্নায়— ইমদাদুল হক মিলন, অনন্যা
পাথরপরান—মোহিত কামাল, বিদ্যাপ্রকাশ
বিকেলের চিল—নূর কামরুন নাহার, রোদেলা প্রকাশনী
ভাঙন—মোহাম্মদ হারুন অর রশীদ, সিঁড়ি প্রকাশন
নরক উদ্যান—নূরুল আনোয়ার, খান ব্রার্দাস অ্যান্ড কোম্পানি
আমার আকাশ নীল—ফারজানা ঊর্মি, সময় প্রকাশন
কুমারির অন্তর্বাসনা—আবু জাফর খান, ইত্যাদি গ্রন্থ প্রকাশ
কানামাছি কোন স্বপ্নে ছুট—নাসরীন জাহান, অন্যপ্রকাশ
অহর্নিশ ভালোবাসে একজন—মোহন খান, মিজান পাবলিশার্স
প্রেম তিন রকম—মোস্তফা মামুন, পার্ল পাবলিকেশন্স
সোনার মানুষ—ইমদাদুল হক মিলন, নান্দনিক
অনীক ও আলেকজ্যান্ডারের আত্মা—সহস্র সুমন, শিখা প্রকাশনী
ইষ্ লিবে ডিষ—শাহনাজ মুন্নী, জয়তী
সেই গুমের পর—আনিসুল হক, সময় প্রকাশন
লাল নিশান—মাহবুব আলম, তরফদার প্রকাশনী
দশ ক্লাস পেরিয়ে—শাহনেওয়াজ আহমেদ, অনিন্দ্য প্রকাশ
পূর্ণতা—বিদ্যা সিনহা সাহা মিম, শব্দশিল্প
প্রিয়তমাসু—আনিসুল হক, কাকলী প্রকাশনী
শাশুড়িপুরাণ—আশা নাজনীন, সূচিপত্র
মধ্যগগন—জুলফিয়া ইসলাম, বিদ্যাপ্রকাশ
এসো নীপবনে ছায়াবীথি তলে—তৌহিদুর রহমান, সময় প্রকাশন
ভালোবাসা প্রীতিলতা—সেলিনা হোসেন, ইত্যাদি গ্রন্থ প্রকাশ
তরুণী তখন ঘরে একা—ইকবাল খন্দকার, রোদেলা প্রকাশনী
পাঁচ নায়িকা—ইমদাদুল হক মিলন, অনন্যা
হাত দুটি রাখো হাতে—জামাল রেজা, পার্ল পাবলিকেশন্স
নারী—মোহাম্মদ মিজানুর রহমান, সাহিত্যকথা
হারিয়ে যেতে চাই—মোহাম্মদ মিজানুর রহমান, সাহিত্যকথা
অমাবতী—রাখাল রাহা, পাঠসূত্র
গল্প
ফ্রানত্স কাফকা গল্পসমগ্র—পাঠক সমাবেশ
গুডনাইট—মি.কিসিঞ্জার, ইউপিএল
ছায়া খুঁজে ফিরি—ফাতেমা আবেদীন নাজলা, পাঠসূত্র
ছায়াময়ী ও অন্যান্য গল্প—রাফিক হারিরি, নান্দনিক
প্রেম ও প্রতীক্ষার গল্প—মইনুল ইসলাম, বাংলা প্রকাশ
মানুষ কেনা যায়—জুলফিয়া ইসলাম, বিদ্যাপ্রকাশ
নদীবান ও কষ্টের পাঁচ আঙুল—মহিবুল আলম, পাঠসূত্র
প্রতিচ্ছবি—আখতার জাহান মালিক, পাঠসূত্র
বাছাই গল্প—মঈনুল আহসান সাবের, জয়তী
আদিম বুদবুদ অথবা কাঁচা মাটির বিগ্রহ—মোজাফ্ফর হোসেন, রাত্রি প্রকাশনী
বাছাই গল্প—আন্দালিব রাশদী, জয়তী
বাছাই গল্প—জাকির তালুকদার, জয়তী
মেঘ না চাইতেই জল—ফরিদ মাহমুদ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ
সখিনার চন্দ কলা—সেলিনা হোসেন, প্রিতম প্রকাশ
মেয়েটি যুদ্ধে গিয়েছিল—বিপ্রদাস বড়ুয়া, একুশে বাংলা
জীবনের গল্প জীবনযুদ্ধেও গল্প—আবেদ খান, অনন্যা
একলা থাকার গল্প—আহমেদ মোস্তফা কামাল, নান্দনিক
নীল ডাউনে ফার্স্ট বয়—আহসান হাবীব, শুভ্র প্রকাশ
প্রবাল দ্বীপে টিয়া টিটো—অদিতি ফাল্গুনী, যুক্ত প্রকাশনী
আলো ফুটবেই—সুজন বড়ুয়া, নান্দনিক
কবিতা
জ্যোত্স্না স্নানে ভেজাব তোমাকে—নুরুন নাহার খান, পার্ল
একাত্তরের এলিজি—মামুন মুস্তাফা, ধ্রুবপদ
গ্রীবা তার ক্যানভাস—সুমী সিকান্দার, স্বরব্যঞ্জন
মধ্যবিত্ত কবিতাগুচ্ছ—মুস্তাফিজ শফি—প্রকৃতি
ইদী ও নায়রি—কামরুল আলম সিদ্দিকী, মিজান পাবলিশার্স
স্বপ্নের ছবি ও কবিতা—রীআ মাহমুদ-আলমগীর ফরিদুল হক, যুক্ত প্রকাশনী
ভালোবাসার কবিতা—দাউদ হায়দার, জয়তী
কবিতাসমগ্র—ওয়ালী কিরণ, রাত্রি প্রকাশনী
ভালোবাসার দিনে—সৈয়দ শামসুল হক, পাঞ্জেরী পাবলিকেশন্স
একশো বছরের প্রেমের কবিতা—মুহাম্মদ নুরুল হুদা, আবিষ্কার
১০০ রাজনৈতিক কবিতা—নির্মলেন্দু গুণ, পাঞ্জেরী পাবলিকেশন্স
আমার (অ)সাধারণ বন্ধুদের প্রেম—আলফ্রেড খোকন, শুদ্ধস্বর
মাটি ও বৃষ্টির মতো—নাসির আহমেদ, দি রয়েল পাবলিশার্স
বজ্রকণ্ঠ থেমে গেল—আসাদ চৌধুরী, পাঞ্জেরী পাবলিকেশন্স
কবিতা সংগ্রহ—আল মাহমুদ, অক্ষর প্রকাশনী
টুকরো টাকরা কষ্ট ব্যথাফুল—হাসান হাফিজ, সুলেখা প্রকাশনী
নীল দ্বীপে প্রজাপতি—মৌসুমী সেন, ইত্যাদি গ্রন্থ প্রকাশ
ভালোবাসার পদাবলী—সৈয়দ শামসুল হক, ইত্যাদি গ্রন্থ প্রকাশ
ঘুরে দাঁড়ানোর আগে—শরাফত হোসেন, পাঠসূত্র
প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা
প্রজন্ম চত্বর যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই—এড. শেখ সালাহ্উদ্দিন আহ্মদ ও প্রভাষ আমিন, শিখা প্রকাশনী
কৃষি বাজেট কৃষকের বাজেট—শাইখ সিরাজ, অন্যপ্রকাশ
সমাজ ও সভ্যতার ইতিকথা—মোহাম্মদ গোলাম রসূল, জাতীয় গ্রন্থ প্রকাশন
সংবাদ লেখা শৈলীর কাঠামো—ড. প্রদীপ কুমার পাণ্ডে, আমিনুল ইসলাম, শ্রাবণ প্রকাশনী
কলাম-২—আনোয়ারা সৈয়দ হক, মিজান পাবলিশার্স
অর্ম অধর্ম—এ.এন.এম.নূরুল হক, শ্রাবণ প্রকাশনী
কৃষি ও উন্নয়ন চিন্তা—শাইখ সিরাজ, চন্দ্রাবতী একাডেমী
প্রত্যাশিত গণরতন্ত্র বিবদমান রাজনীতি—আবু সাঈদ খান, শ্রাবণ
গণমাধ্যম কার মাধ্যম—তুষার আবদুল্লাহ, শ্রাবণ প্রকাশনী
ভাষা আন্দোলন—আহমদ রফিক, প্রথমা প্রকাশন
সুন্দরবনের বাঘ—খসরু চৌধুরী, প্রথমা প্রকাশন
বাংলাদেশের গ্রাম: অতীত ও ভবিষ্যত্—নজরুল ইসলাম, প্রথমা প্রকাশন
কবিতার রূপকল্প ও আত্মার অনুষঙ্গ—সরকার আবদুল মান্নান, পাঞ্জেরী পাবলিকেশন্স
মানুষের মন—মুহাম্মদ হাবিবুর রহমান, প্রকৃতি
বঙ্গবন্ধু ও বাংলাদেশ—এ.এম.এ.মুহিত, সময় প্রকাশন
সায়েন্স ফিকশন
ব্ল্যাকহোলের বাচ্চা—মুহম্মদ জাফর ইকবাল, সময় প্রকাশন
ইফ টুমরো কামস—অনীশ দাস অপু, অনিন্দ্য প্রকাশ
শান্তিতে রিবিট—মোশতাক আহমেদ, অনিন্দ্য প্রকাশ
কক্সবাজারের কচ্ছপ—নাসিম সাহনি, রাত্রি প্রকাশনী
কিশোর সাইন্স ফিকশন—সৈয়দ মাজহারুল পারভেজ, জোনাকী প্রকাশনী
লিলিপুটদের ফিরে যাওয়া—মোশতাক আহমেদ, অনিন্দ্য প্রকাশ
ইরিত্রিয়—শাহজাহান মানিক, রোদেলা প্রকাশনী
উড়ুক্কু ফুড়ুক্কু মুড়ুক্কু—আসমার ওসমান, দিব্য প্রকাশ
ভ্রমণ/আত্মকথা
আহমদ ছফার সময়—নাসির আলী মামুন, শ্রাবণ প্রকাশনী
জীবনের মাছগুলো—সরকার আমিন, নন্দিতা
কুতুব মিনার থেকে কন্যাকুমারী—কাফি কামাল, জয়তী
হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো—বিশ্বজিত্ সাহা, বাংলাপ্রকাশ
দিনলিপি ও আমার শিল্পীজীবনের কথা—আব্বাসউদ্দিন আহ্মদ, প্রথমা প্রকাশন
ভাবনায় নগরায়ন প্রতিবেশ—আনিস রহমান, শ্রাবণ প্রকাশনী
যাদের সাফল্যে আলোকিত বাংলাদেশ-১—গোলাম মোর্তজা, সময় প্রকাশন
যাদের সাফল্যে আলোকিত বাংলাদেশ-২—গোলাম মোর্তজা, সময় প্রকাশন
যেভাবে বেড়ে উঠি—আল মাহমুদ, প্রথমা প্রকাশন
বসন্ত বিলাপ—হুমায়ূন আহমেদ, প্রথমা প্রকাশন
অনুবাদ
গ্ল্যাডিয়েটর: ডেভিড ফ্রেনযোনি—শাফকাত রাহিম, জাগৃতি প্রকাশনী
ট্রিপ টু মুন:লুসিয়ান—আসরার মাসুদ, প্রকৃতি
বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ গল্প—রাফিক হারিরি, আদর্শ
পান্থজন—রাফিক হারিরি, আদর্শ
রূপকথার গল্প:এস এ বায়াট—কবীর চৌধুরী, বিদ্যাপ্রকাশ
শিশু-কিশোর সাহিত্য
যুক্তবর্ণ শেখা—সুকুমার বড়ুয়া, কলি প্রকাশনী
ঘাঘোর নদী আমার মেয়ে—খালেক বিন জয়েনউদদীন, সিদ্দিকীয়া পাবলিকেশন্স
আঙ্কেল হার্বাটের পোষা ভূত—ফারুক নওয়াজ, ছায়াবীথি প্রকাশনী
বেড়ালের মমি—শরিফুল ইসলাম ভূঁইয়া, প্রথমা প্রকাশন
বাছাই করা ১০০ ছড়া—জুলফিকার শাহাদাত্, সিঁড়ি প্রকাশনী
টো টো কোম্পানি প্রাইভেট লিমিটেড—পলাশ মাহবুব, অন্বেষা প্রকাশন
ভূত বনাম পেত্নী—পরিতোষ বাড়ৈ, সময় প্রকাশন
ঘটনাটা আমাদের মহল্লার—মাহবুব রেজা, সময় প্রকাশন
ঝিলমিলে ডানা—মাধুর্য খান, সময় প্রকাশন
টাচলাইন থেকে লাফ ঝাঁপ—মোস্তফা মামুন, বিদ্যাপ্রকাশ
বিচ্ছু টুটুল—হাফিজ আল ফারুকী
মহাপুরুষ টু দি পাওয়ার টেন—মোস্তফা মামুন, পার্ল পাবলিকেশন্স
আরো প্রশ্ন আরো উত্তর—মুহম্মদ জাফর ইকবাল, জাগৃতি প্রকাশনী
১৯৭১—আহসান হাবীব, পাঞ্জেরী পাবলিকেশন্স
বেসিক আলী—শাহরিয়ার, পাঞ্জেরী পাবলিকেশন্স
গল্পে গল্পে জসীমউদ্দীন—ড.হায়াত্ মামুদ, পাঞ্জেরী পাবলিকেশন্স
গল্পে গল্পে শামসুর রাহমান—সেলিনা হোসেন, পাঞ্জেরী
নীল সাগরের প্রাণী—আলী ইমাম, পাঞ্জেরী পাবলিকেশন্স
আমার একটা বিড়াল ছিল—লুত্ফর রহমান রিটন, পাঞ্জেরী পাবলিকেশন্স
বিচিত্র প্রাণীর মজার কাণ্ড—শরীফ খান, পাঞ্জেরী পাবলিকেশন্স
পিচ্চির রাঙামামু আর আমার গল্পের দৌড়—কাইজার চৌধুরী, পাঞ্জেরী পাবলিকেশন্স
অমি ও আইসক্রিমওয়ালা—ফরিদুর রেজা সাগর, পাঞ্জেরী পাবলিকেশন্স
অপহরণের চিঠি—মোস্তফা মামুন, পাঠসূত্র
বন্ধু আমার বন্ধু—মোহিত কামাল, পাঠসূত্র
সাগর থেকে সাগরে—আলী ইমাম, পাঞ্জেরী পাবলিকেশন্স
