ডাচ প্রতিনিধির সাথে চট্টগ্রাম চেম্বারের মতবিনিময়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
নেদারল্যান্ডসের কান্ট্রি কো-অর্ডিনেটর বার্টাস ভ্যান হিউগটেন গত বুধবার সকালে চট্টগ্রাম চেম্বার পরিচালকমণ্ডলীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক সৈয়দ জামাল আহমেদ, মাহফুজুল হক শাহ, আশিক ভুঁইয়া, মো. অহীদ সিরাজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে নেদারল্যান্ডসের কান্ট্রি কো-অর্ডিনেটর বার্টাস ভ্যান হিউগটেন জানান তারা বাংলাদেশে কৃষি, ডেইরি, মত্স্য, ব্যবস্থাপনা, প্রকৌশল, ফাইন্যান্স ও ব্যাংকিং খাতে বিনামূল্যে কারিগরি সহায়তা প্রদান করে থাকেন। বাংলাদেশে বর্তমানে ২০টি প্রকল্প তারা সরাসরি তত্ত্বাবধান করছেন।