শেষ হচ্ছে না সুনামগঞ্জ হাওর রক্ষা বাঁধ

২০ কোটি টাকা জলে যাওয়ার আশংকা!

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
সরকারি নির্দেশনা থাকার সত্ত্বেও এ বছরও সময়মত শেষ হচ্ছে না সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজ। পিআইসির ফেব্রুয়ারি আর টেন্ডারের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ মার্চ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলাতির কারণে এখনো কাজের সিকিভাগও শেষ হয়নি। সময়মত কাজ শেষ না হলে জেলার ৩৯টি হাওরে সরকার থেকে বরাদ্দ দেয়া প্রায় ২০ কোটি টাকা জলে যাওয়ার আশংকা করছেন কৃষকরা। করচার হাওরের আরেক কৃষক মফিজ বলেন, সময়মত কাজ না করে ঠিকাদাররা শেষ সময় এসে কাজ শুরু করেন। ফলে প্রতিবছর বাঁধ নির্মাণ হলেও আমাদের কৃষকদের কোন কাজে আসে না। হাওর নিয়ে অনেকদিন ধরে গবেষণা করছেন সালেহীন চৌধুরী শুভ। তিনি বলেন, প্রতি বছর অস্থায়ী বাঁধ তৈরি করে কিছু মানুষের পকেটের উন্নতি হওয়া, এছাড়া কৃষকদের কোন উন্নতিই হয় না। হাওরের ফসল রক্ষা করার জন্য স্থায়ী বাঁধ, স্লুইস গেইট, রাবার ড্যাম নির্মাণ করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর এক ঠিকাদার বলেন, গত বছর বিল পাওয়ার আগেই আমাদের কাছ থেকে পাউবো অফিসের কর্মকর্তারা ঘুষের টাকা নিয়ে যান। অথচ আমারা এখনো পুরো বিলই পাইনি। তাদের দাবিকৃত ঘুষ দিতে গিয়েই ঠিকাদাররা হাওরে ভালভাবে কাজ করতে পারে না। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হাই দাবি করেন, কাজে কোন দুর্নীতি হচ্ছে না। দ্রুতগতিতেই কাজ হচ্ছে।