ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে বুধবার বিকেলে ময়মনসিংহ টাউন হল চত্বরে ভাষা সৈনিক শামসুল হক মুক্তমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু ও ভাষা সৈনিক শামসুল হকের স্ত্রী আম্বিয়া খানম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের পুত্র শরীফ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন খান নীলু, এহতেশামুল আলম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম ও তাজুল আলম, জেলা নাগরিক আন্দোলনের নেতা নূরুল আমিন কালাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্ন, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন প্রমুখ।
