বিশ্ব মাতৃভাষা দিবস ও নূরজাহান ডিজিল্যাব-এর বর্ষপূর্তি উপলক্ষে নূরজাহান ডিজিল্যাব মেডিক্যাল সেন্টারের উদ্যোগে মসজিদ কোয়ার্টারস্থ সেন্টারে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন মেডিক্যাল সেন্টারের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, ডায়বেটিস ও কিডনি বিশেষজ্ঞ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো। বিশেষ এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিত্সাসেবা প্রদান করেন বিশিষ্ট মেডিসিন, ডায়াবেটিস, নাক কান গলা, কিডনি, হূদরোগ, অর্থোপেডিক্স, নবজাতক ও শিশু-কিশোর, মাদকাসক্ত, নিউরোমেডিসিন, স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞগণ।
