মির্জাপুরে নববধূ খুন স্বামী গ্রেফতার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
প্রেম করে বিয়ে করার ৮ মাসের মাথায় স্বামীর বাড়িতে নির্মম ভাবে খুন হলো নববধূ রুনা আকতার। গত মঙ্গলবার রাতে উপজেলার চামুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। থানায় মামলার পর পুলিশ ঘাতক স্বামী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে। নিহত রুনার ভাই অভিযোগ করেন, ৮ মাস আগে জাহাঙ্গীর তার ছোট বোন রুনাকে প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করে। বিয়ে করার পর থেকেই তার উপর অমানুষিক অত্যাচার শুরু করে জাহাঙ্গীর ও তার পরিবার । মঙ্গলবার রাতে রুনাকে হত্যার পর তার লাশ বাড়ির উঠানে লুকিয়ে রাখে । আশপাশের লোকজন রুনার মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করে। এ দিকে নিহতের ভাই রাজন বোন হত্যার দায়ে জাহাঙ্গীরকে আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পরই পুলিশ ঘাতক স্বামী জাহাঙ্গীরকে গ্রেফতার করে । এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , নববধূকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিল জাহাঙ্গীর । পরে পুলিশ তাকে গ্রেফতার করে।