ভালুকায় প্যাথিড্রিন তৈরির সামগ্রীসহ গ্রেফতার চার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
বুধবার রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার একটি শো-রুম থেকে র্যাব-১০ এর একটি দল প্যাথিডিন তৈরির পাউডার সদৃশ্য ৯ কেজি পাউডার উদ্ধার করে। এ সময় গাজীপুরের শ্রীপুর উপজেলার ডালেশ্বর গ্রামের সাহেব আলীর পুত্র সুরুজ (৫১), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌধুরী বাড়ি গ্রামের সোলায়মানের পুত্র ইমরান হোসেন (৫৫), ঢাকা মিরপুর কাজীপাড়া এলাকার হাসমত আলীর পুত্র হাসানুল বারী (৪০) ও নোয়াখালীর সেনবাগ উপজেলার আবুল কাশেমের পুত্র মোয়াজ্জেম হোসেনকে (৪০) গ্রেফতার করে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।