হোমনা উপজেলায় টিআর বণ্টনে বৈষম্য ও বাস্তবায়নে কোন অনিয়ম হয়নি বলে দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর। বুধবার চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, সম্প্রতি উপজেলা ভাইস চেয়ারম্যান টিআর বন্টনে বৈষম্যের যে অভিযোগ করেছেন তা সত্য নয়। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের বিপরীতে কোন টিআর বরাদ্দ রাখা হয়নি, মাসিক সমন্বয় সভায় টিআর বিভিন্ন প্রকল্পে বণ্টন করা হয়েছে।
