গত বুধবার রাতে দর্শনা অনির্বাণ থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে দেশের বড় এনজিও সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহাবুব হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলী ও দেশের দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট শহিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে। সপ্তাহব্যাপী একুশে মেলায় দর্শনা পৌর মাঠের মঞ্চে সংগঠনের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন দর্শনা চিনিকলের ব্যবস্থপনা পরিচালক সুদর্শন মল্লিক ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক, প্রকাশক সর্দার আল আমিন। রাত ৯টার এই সংবর্ধনা অনুষ্ঠানে ব্র্যাক-এর নির্বাহী পরিচালক তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার নিজ উপজেলা দামুড়হুদা উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
