সিরাজগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বহন ও বিক্রির অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত ১-এর বিচারক উম্মে কুলসুম এ রায় প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ জুন রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ লিটার তরল ফেনসিডিল ও ৮০টি ফেনসিডিলের কর্কসহ নওগাঁ জেলার ধামুরহাট থানার রসুলপুর গ্রামের মৃত রিয়াজউদ্দিনের ছেলে আনোয়ার হোসেনকে আটক করে। একইদিন সলঙ্গা থানার এসআই শাহেন শাহ পারভেজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। দীর্ঘ যুক্তিতর্কের পর আদালত এ রায় প্রদান করে। বর্তমানে আসামি পলাতক রয়েছে।
