ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে গত বুধবার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে সঙ্গীত ও অভিনয়সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ,ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা বারেক,খান মোঃ রুস্তুম আলি, ওসি মতিউর রহমান,সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার জোমাদ্দার উপস্থিত ছিলেন। কলেজ অধ্যক্ষ শরীফ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন,হাচিনা বেগম, প্রভাষক আঃ হালিম হাওলাদার, মুরাদ হোসেন,বিশ্বাস সাইদুর রহমান,মোঃ আবু হানিফ,ওসমান গনি,ডি এম শাহজাহান ও এনায়েত করিম। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সদস্য,অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেণ প্রধান অতিথি।